Mufi Tv Musfi Tv
প্রকাশঃ ৯ ফেব্রুয়ারী ২০২৬ - ৯:১৬ সকাল

৩ং বোররচর ইউনিয়নের জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ৩

ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নের চর রাঘবপুর গ্রামে বিএনপি সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামীর তিন কর্মী ও একজন নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সমর্থিত এনামুল (পিতা আব্দুল), মজিবুর (পিতা হবি), দেলু (পিতা আব্দুল), ছারোয়ার (পিতা আব্দুল) ও বিল্লাল (পিতা আব্দুল) সহ কয়েকজন সন্ত্রাসী জামায়াত কর্মী সজিব, দেলোয়ার ও আশিকের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় আশিকের মা হাসিনা বেগম বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।

আহত সজিব, দেলোয়ার ও হাসিনা বেগমকে গুরুতর অবস্থায় চরপাড়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ময়মনসিংহ সদর আসনের এমপি পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান ইমরুল। তিনি বলেন, “জনবিচ্ছিন্ন হয়ে পড়ে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা এই হামলার সুষ্ঠু তদন্ত চাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের সহিংস ঘটনা আর না ঘটে সেজন্য প্রশাসনের কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হচ্ছে। পাশাপাশি তিনি একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়