গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ১৭ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পিঞ্জুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগদান করা অন্যরা হলেন— আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকণ্ঠ দেড়রী, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ ও হাবি শেখ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত, উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন,“আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে একত্রিত হয়ে এসএম জিলানীর হাতকে শক্তিশালী করতে মাঠে কাজ করবো।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন,
“আজ যারা বিএনপিতে যোগদান করেছেন, আমরা তাদের সানন্দে গ্রহণ করেছি। আগামী দিনে কোটালীপাড়ায় আরও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেবেন বলে আমরা আশাবাদী।”