Mufi Tv Musfi Tv
প্রকাশঃ ৬ ডিসেম্বর ২০২৫ - ২:০৬ দুপুর

আগামীকাল থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা

শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে আগামীকাল রবিবার (৭ নভেম্বর) থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এক যৌথ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৈতিকতা, মানবিকতা ও কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত করা হলো।

রোববার থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) শুরু হবে। উভয় সংগঠনের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।

এর আগে, ৩ ডিসেম্বর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ পালন করে আসছিলেন। তাদের দাবি ছিল, অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের বিজ্ঞপ্তিতে বেতন স্কেল সংক্রান্ত প্রতিশ্রুতি সত্ত্বেও তিন দফা দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

শিক্ষকদের তিনটি মূল দাবি:১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডের পরিবর্তে আপাতত ১১তম গ্রেড প্রজ্ঞাপন।২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে জটিলতা দূরীকরণ।৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে ১০০% বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়