Mufi Tv রিপোর্ট বাংলাদেশ
প্রকাশঃ ৫ এপ্রিল ২০২৫ - ৮:৪৯ রাত

সরকারে থাকা ছাত্রদের পদত্যাগ করতে হবে- ইশরাক

অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

শনিবার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, ‘সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না।’

তিনি আরো লিখেছেন, ‘২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নেব বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়