শেরপুর-৩ আসনে রাজনৈতিক সহিংসতায় শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
আজ বিকেলে সহকারী রিটার্নিং অফিসারের আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের সঙ্গে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অন্তত ৫০ জন জামায়াত সমর্থক আহত হন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাওলানা রেজাউল করিম মারা যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।