Mufi Tv Musfi Tv
প্রকাশঃ ২৭ ডিসেম্বর ২০২৫ - ১১:৫১ সকাল

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মসজিদের ১৩টি দানবাক্স ও ৩টি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়। এতে পাওয়া গেছে ৩৫ বস্তা টাকা। পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও পাওয়া গেছে। বর্তমানে টাকাগণনার কাজ চলছে।

গণনার কাজে অংশ নিয়েছেন প্রায় ৫০০ জনের একটি দল। এতে মসজিদ কমপ্লেক্স, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিচ্ছেন।

প্রায় চার মাস পর আজ পাগলা মসজিদের দানবাক্স খোলা হলো।

এর আগে গত ৩০ আগস্ট পাগলা মসজিদের ১৩টি দানবাক্স থেকে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গিয়েছিল। সে সময়ও বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তখন সাড়ে এগারো ঘণ্টায় প্রায় ৫০০ জনের একটি দল টাকাগণনার কাজ সম্পন্ন করে।

পাগলা মসজিদের দানবাক্স থেকে প্রতিবার বিপুল পরিমাণ অর্থ পাওয়ায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়