জাতীয় নাগরিক পার্টির দুই তরুণ রাজনীতিবিদের বিবাহ সম্পন্ন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) ঘনিষ্ঠ আত্মীয়–স্বজনের উপস্থিতিতে নবদম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি নিজের ফেসবুকে নবদম্পতির ছবি শেয়ার করে জানান, দুই তরুণ রাজনীতিবিদের বিশেষ মুহূর্তে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে কনে শ্যামলী সুলতানা জেদনীর বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান অনুষ্ঠিত হয়।
নবদম্পতির জন্য শুভকামনা।